মালদা

বড়সড় সাফল্য NIA এর, মালদা থেকে গ্রেপ্তার জালনোট কারবারের কিং

বড়সড় সাফল্য পেল NIA, NIA এর জালে ধরা পড়ল জালনোট কারবারের বড় মাফিয়া হাবিবুর ওরফে হাবি। সূত্রের খবর, ৫০ বছরের হাবিবুর দীর্ঘদিন ধরে জালনোট কারবারের সঙ্গে যুক্ত এবং ধীরে ধীরে জালনোট কারবারের বড় মাফিয়া হয়ে দাড়ায় হাবিবুর ওরফে হাবি। মালদার বৈষ্ণবনগর থানার ভারত বাংলাদেশ সংলগ্ন এলাকার বাসিন্দা হওয়ায় বাংলাদেশের চোরা কারবারিদের সাথে যুক্ত হয়ে জালনোট কারবারের বড় মাফিয়া হয়ে ওঠে হাবিবুর এবং এর হাত ধরেই সারা ভারতে ছড়িয়ে যাচ্ছিল জালনোট, বর্তমানে জালনোটের অন্যতম কিং বললেই চলে হাবিবুরকে।

     দীর্ঘদিন ধরেই এই জালনোট কারবারির খবর ছিল NIA এর কাছে। বৃহস্পতিবার রাতে ৯লক্ষ টাকা সহ বৈষ্ণবনগর থানার শব্দলপুর এলাকা থেকে NIA এর জালে ধরা পড়ে কুখ্যাত জালনোট কারবারি হাবিবুর। তাকে জিজ্ঞাসাবাদ করছে NIA এর টিম জিজ্ঞাসাবাদ করে আরো অনেক তথ্য পাওয়া যাবে বলে মনে করছে NIA এর সদস্যরা।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/svCq-gPbU6g